লয়্যালটি পয়েন্ট পলিসি (Loyalty Point Policy)

আমাদের সাথে প্রতিটি ভ্রমণে পয়েন্ট অর্জন করুন এবং পরবর্তী যাত্রায় ডিসকাউন্ট উপভোগ করুন।

০১. সাধারণ শর্তাবলী

  • • লয়্যালটি প্রোগ্রামে অংশগ্রহণ সকল নিবন্ধিত ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। তবে সুবিধা পেতে প্রোফাইল আপডেট থাকতে হবে।
  • Syncra Travel যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই সিস্টেম পরিবর্তন বা বন্ধ করার অধিকার রাখে।

০২. পয়েন্ট অর্জন

  • • সফল বুকিং (টিকিট/পার্সেল) সম্পন্ন হওয়ার পর বর্তমানে কমিশনের ৫% পয়েন্ট হিসেবে জমা হবে।
  • • যাত্রা সম্পন্ন হওয়ার পর পয়েন্ট অটোমেটিক যোগ হবে। বাতিল টিকিটে পয়েন্ট পাওয়া যাবে না।

০৩. মূল্য ও রিডিম

  • • প্রতিটি পয়েন্টের বর্তমান মান ০.৫০ টাকা। রিডিম করতে ন্যূনতম ১০০ পয়েন্ট প্রয়োজন।
  • অতিরিক্ত ছাড় সংক্রান্ত নিয়ম: যেসব টিকিটে কোম্পানি কর্তৃক আগে থেকেই ডিসকাউন্ট দেওয়া আছে (যেমন: ৫০০ টাকার টিকিট ৪০০ টাকায় বিক্রয় হচ্ছে), সেই সব টিকিটে পয়েন্ট রিডিম করে অতিরিক্ত আর কোনো ছাড় গ্রহণ করা যাবে না।
  • • পয়েন্ট শুধুমাত্র ডিসকাউন্ট হিসেবে ব্যবহারযোগ্য; নগদে রূপান্তর বা উত্তোলন সম্ভব নয়।

০৪. টায়ার ও মেয়াদ

  • • পয়েন্টের মেয়াদ অর্জনের তারিখ থেকে ১ বছর (৩৬৫ দিন)
  • • মোট খরচের ওপর ভিত্তি করে (৫০০, ১০০০ বা ২০০০ টাকা) আপনার টায়ার লেভেল আপডেট হবে।

০৫ আইনি বাধ্যবাধকতা ও দায়মুক্তি

প্রতারণা রোধ: অনৈতিক উপায়ে পয়েন্ট অর্জন করলে কোনো নোটিশ ছাড়াই পয়েন্ট ও অ্যাকাউন্ট বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে।

বিবাদ মীমাংসা: যেকোনো বিবাদ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সাভার/ঢাকা আদালতের এক্তিয়ারভুক্ত হবে।